গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিতকরণে BongoHost-এর প্রতিশ্রুতি
BongoHost-এ রেজিস্ট্রেশন এবং অর্ডার করার সময় আমরা আপনার নাম, ইমেইল এড্রেস, ফোন নম্বর, ঠিকানা এবং পেমেন্টের তথ্য সংগ্রহ করে থাকি। এই তথ্যগুলো সম্পূর্ণ সুরক্ষিত ডাটাবেজে সংরক্ষণ করা হয়।
আপনার সংগৃহীত তথ্যগুলো আমরা নিম্নলিখিত কাজে ব্যবহার করি:
• আপনার অর্ডার এবং বিলিং প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।
• আমাদের সার্ভিস আপগ্রেড, পেমেন্ট রিসিভ এবং গুরুত্বপূর্ণ সিকিউরিটি নোটিশ পাঠানোর জন্য।
• আপনার যেকোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন পূরণ করতে।
আমরা আমাদের গ্রাহকদের নিরাপত্তা ও গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আমাদের সাইট সম্পূর্ণ SSL (Secure Sockets Layer) দ্বারা সুরক্ষিত, যার ফলে আপনার সাবমিট করা ডেটা এনক্রিপ্ট অবস্থায় আদান-প্রদান হয়। আমরা কখনো কোনো তৃতীয় পক্ষের কাছে আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি বা শেয়ার করি না।
আমাদের ওয়েবসাইট গ্রাহকের ব্রাউজিং অভিজ্ঞতা সহজতর করতে কুকিজ ব্যবহার করতে পারে। কুকিজের সাহায্যে আমরা আপনার ব্রাউজারের কিছু প্রেফারেন্স সংরক্ষণ করি যাতে আপনি পরবর্তী সময়ে সহজে ক্লায়েন্ট এরিয়া ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে কুকিজ নিষ্ক্রিয় করে দিতে পারেন।